শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দেবিদ্বারে আওয়ামী লীগের ছেড়ে দুধ দিয়ে গোসল করেও রেহাই পেলেন না ইউপি চেয়ারম্যান

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা সেই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার ৮ অক্টোবর দুপুরে কুমিল্লা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলি আদালতে জামিন আবেদনসহ আত্মসমর্পন করেন তিনি।

শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কামরুজ্জামান মাসুদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের ছেলে।

তিনি গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি। গত ১৭ আগস্ট নিজ বাড়ির ছাদে সাংবাদিকদের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোচিত হন তিনি

তিনি চেয়ারম্যান পদ থেকে ৩ মাসের ছুটি নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে তিনি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে এসে পরবর্তীতে নিম্ন আদালতে হাজির হননি। আজ বুধবাবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তিনি আটক হন। চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক