শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

পঞ্চগড়ে প্রিয় শিক্ষিকার বদলী আদেশে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ 

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : প্রাথমিক পর্যায়ের একজন শিক্ষার্থী চায় মমতা, আদর, ভালোবাসা। আর একজন প্রকৃত শিক্ষক মাতৃস্নেহ দিয়ে শিক্ষার্থীদের আগলে রেখে পাঠদান করবেন এমনটিই অভিমত শিক্ষা সংশ্লিষ্ট চিন্তক সহ অভিভাবক মহলের। তেমনি একজন গুনী শিক্ষিকা পপি আক্তার। যার বদলি আদেশ শোনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবকরা বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে রাস্তায় নেমেছে।

পঞ্চগড়ের আটোয়ারিতে সহকারী শিক্ষিকা পপি আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার ঘটনাটি ঘটেছে।

আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৪৫ নং যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ১০অক্টোবর সকাল থেকে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সেখানে অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলনে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়।

শিক্ষার্থীরা জানায়, বদলি আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা ক্লাস বর্জনসহ বিক্ষোভ অব্যাহত রাখবে।

যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম জানান, গত ৮ অক্টোবর সহকারী শিক্ষিকা পপি আক্তারকে পঞ্চগড় সাদরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্কুলে পপি আপা না থাকলে আমাদের পড়াশোনা হবেনা। ম্যাডাম আমাদের স্কুল শুরুর পূর্বে এবং স্কুল ছুটির পরেও প্রাইভেট পড়ান বিনিময়ে কোন টাকা নেননা।স্কাউট বিষয়ে আগে আমরা কিছুই জানতামনা, ম্যাডাম আসার পরে আমরা স্কাউটিং শুরু করি এবং ইউনিয়ন ও উপজেলায় পুরস্কার প্রাপ্ত হয়েছি।

অভিভাবকরা বলছেন, স্কুলে ৬ জন শিক্ষক থাকার কথা রয়েছে কিন্তু বর্তমানে আছে ৪ জন। তন্মধ্যে ২ জন নিয়মিত এবং অপর ২ জন ডেপুটেশনে রয়েছে। শিক্ষকের শূন্য পদ পূরণ না করে উল্টো বদলি আদেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটাবে।

অভিভাবক নিপারাণী বলেন, শিক্ষার্থী বান্ধব দায়িত্বশীল শিক্ষিকা পপি আক্তার নিজের সন্তানের মতো বাচ্চাদের দেখাশোনা করে তাই এই বদলি আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

এ বিষয়ে আটোয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা মুঠো ফোনে জানান, ‘চাকরি করলে বদলি হবে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কথা শুনেছি। আন্দোলন অবরোধ সম্পর্কে তারা কি জানে সেটাও দেখবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক