শিরোনাম :
হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সাভারের বিরুলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল 

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে বক্তব্য রাখেন এবং তার সুস্থ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। এসময় তিনি বেগম জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতি ওয়াক্তে নামাজ পড়ে তার জন্য দোয়া করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

তিনি এসময় এলাকায় মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে বিরুলিয়া ইউনিয়নকে চাঁদামুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত সুন্দর বিরুলিয়া গড়ে তুলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ মনিরুল হকসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের আয়োজক মোঃ আনোয়ার হোসেন সকলকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আরøাহর দরবারে তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করছি এবং আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করবেন। তিনি সবসময় দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক