শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিএনপি প্রার্থীর প্রচারে থেকেও মনোনয়ন কিনে সাক্কুর চমক

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে টানা দুইবার নৌকার প্রার্থীকে পরাজিত করে দেশব্যাপী আলোচনায় আসা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু আবারও রাজনৈতিক অঙ্গনে বিএনপি প্রার্থীর প্রচারে থেকেও হঠাৎ মনোনয়ন কিনে সাক্কুর চমক সৃষ্টি করেছেন। বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারে সক্রিয় থাকার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের করে নতুন করে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। তবে সম্প্রতি ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক এবং পরে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নেওয়ার মাধ্যমে তিনি ফের আলোচনার কেন্দ্রে আসেন।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার ২১ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং অফিসার

জেলা প্রশাসক মু. রেজা হাসান কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনিরুল হক সাক্কুর প্রতিনিধিরা ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাস্টার, অজিত গুহ কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম এবং যুবদল নেতা জুয়েল রানা।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। অন্যদিকে একই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন, যিনি মনোনয়ন দাবিতে নিজ অনুসারীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

সাক্কু ঘনিষ্ঠ একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, হাজি ইয়াছিনের সঙ্গে সাক্কুর সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। সে কারণে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে এবারের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাওয়া প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন। তবে মনোনয়ন ফরম কেনার ঘোষণা রাজনৈতিক চাপ ও মেরুকরণের অংশ বলেও মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

২০২২ সালের সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করায় আজীবনের জন্য বহিষ্কৃত হন সাক্কু। ওই নির্বাচনে জয়ী হন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে রিফাতের মৃত্যুর পর ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন সাক্কু। ওই নির্বাচনে বিজয়ী হন ডা. তাহসিন বাহার সূচনা।

এ দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই সাক্কুর দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে সদর আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, ‘মনোনয়ন কিনতে সমস্যা কোথায়? আমি এখনো মনিরুল হক চৌধুরীর জন্যই ভোট চাইছি। হাজি ইয়াছিনের চেয়েও বেশি মাঠে কাজ করছি। আজ সকালে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি,তবে জমা দেব নিজে গিয়ে।’

তিনি আরও বলেন, হাজি ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হলে তাঁর জনপ্রিয়তার পরীক্ষাই হয়ে যাবে।

সাক্কুর ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে হাজি আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘মনোনয়ন ফরম কেনা সবার গণতান্ত্রিক অধিকার। দলীয় মনোনয়ন না পেলে কী করব, তা দলের চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানাব।’এ বিষয়ে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন,মনোনয়ন ফরম কেনা সাক্কুর নিজস্ব কৌশল হতে পারে। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি সে এখনো আমার পক্ষেই মাঠে কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক