শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোদায় বিএনপির আনন্দ মিছিল 

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ তারিখ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ধানহাটি মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ করা হয়।

এ সময় নেতাকর্মীরা “তারেক রহমান আসছে বাংলাদেশ হাসছে, বিএনপি ডাকছে তারেক রহমান আসছে ” সহ নানান আনন্দ মুখর স্লোগান দেয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময় প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। সেই গণতন্ত্র কে পুনুরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহসী নেতৃত্ব বাংলাদেশকে উজ্জীবিত করেছে। সেই মহান নেতা দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখবেন তাই সারা দেশের ন্যায় আমরাও ভীষণ আনন্দিত। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে আরোও বলেন, তারেক রহমান ২০২৬ সালের নির্বাচনে বিজয় লাভ করে নিজে প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করবেন এবং বাংলাদেশ কে নতুন মাত্রায় নিয়ে যাবেন।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, দশ ইউনিয়নের নেতারা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক