শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

কুমিল্লা ৯ আসনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেন আবুল কালাম

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, “এখন যারা গণতন্ত্রের রক্ষার কথা বলেন, তাদের অনেকেই ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনীতির অংশ ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে কারও সঙ্গে আপোস করেননি। তাঁর নেতৃত্বেই বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল।
সোমবার ৫ জানুয়ারি দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪ নং উত্তর ঝলম এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আপসহীন সংগ্রামী নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির এ নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস ও ভোটাধিকার হরণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। কারাগার, নির্যাতন ও ষড়যন্ত্র তাঁর রাজনৈতিক পথচলা থামাতে পারেনি।
মো.আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া সংগ্রামের প্রতিচ্ছবি। তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছিল শুধুমাত্র জনগণের পক্ষে কথা বলার কারণে। আজ তাঁর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আমরা শপথ করছি দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চালিয়ে যাব। পরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক