শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

জামালপুরে তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা, বিপাকে কৃষক 

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : তীব্র শীত আর ঘন কুয়াশায় জামালপুরের মেলান্দহ উপজেলায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও কোল্ড ইনজুরিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ধানের চারা। চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করেছে। ফলে বোরোধান আবাদ করতে চারা সংকটের আশঙ্কা করছেন উপজেলার চাষিরা।

কৃষি বিভাগ বলছে যারা আগাম বীজতলা তৈরি করেছে তাদের তেমন ক্ষতি হবে না। শৈত্যপ্রবাহ কেটে উষ্ণ আবহাওয়া শুরু হলেই সেরে উঠবে বীজতলা। এতে চাষাবাদে কোন প্রভাব পড়বে না বলে জানান তারা।

উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০হাজার ১২৫ হেক্টর জমিতে। বীজতলা তৈরি করা হয়েছে ৯০৫ হেক্টর জমিতে।

উপজেলার ফুলকোচা ইউনিয়নের কোনামালঞ্চ এলাকার কৃষক হোসেন মিয়া বলেন, গত এক সপ্তাহের ঘন কুয়াশা আর শীতে বোরোর চারা মরে যাচ্ছে। আর কিছুদিন এমন থাকলে পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে চারা সংকট দেখা দিবে।

ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া এলাকার কৃষক দুলাল মিয়া বলেন, দুই বিঘা জমির ধান আবাদের জন্য বীজতলা তৈরি করা হয়েছে। ঠান্ডায় ৫০ ভাগ নষ্ট হয়ে গেছে। এসব চারা রোপণ করলে ফলনে প্রভাব পড়বে।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, বীজতলায় ঠান্ডা জনিত কিছু সমস্যা হয়েছে। ঠান্ডা কেটে গেলে আবার ঠিক হয়ে যাবে। তারপরও আমাদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি, যেমন পলিথিন দিয়ে ঢেকে দেওয়া, সময়মতো পানি দেয়া -পানি বের করা, ছাই ছিটানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক