শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মধ্যনগরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ১৬ই জানুয়ারি শুক্রবার বিকেলে ৩টায় মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি মধ্যনগর উপজেলায় আয়োজিত এ খতমে কুরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা আলহাজ্ব আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে।”

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বড় মসজিদের ইমাম আবুল হাসান আকঞ্জি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক