শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় : মনিরুল হক চৌধুরী

Reporter Name / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির উপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সাথে কোন আপোষ নেই। আওমী লীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে, তাদের সাথে কোন বিএনপি নেতা কিংবা কর্মীর আপোষ করার সুযোগ নেই।

মঙ্গলবার ২০ জানুয়ারি নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছে তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশী। আমার আত্মীয় ভাই বোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তাঁর সাথেই থাকবো। আমি ভাই হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তাঁর সাথে থাকা বিএনপির নেতারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক