শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে নিহত র‌্যাব সদস্য মোতালেবের জানাজা ও দাফন সম্পন্ন

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‌্যাব সদস্য মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি রাত বাদ এশা কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিবাজার অলিপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ির পাশে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল, ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, র‌্যাব-১১ ও র‌্যাব-৭ এর সিও, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোতালেব হোসেন ছিলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভূইয়ার সর্বকনিষ্ঠ সন্তান। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে ঢাকায় বসবাস করতেন। এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ।

সন্ত্রাসী হামলার মাত্র দুই দিন আগে তিনি ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন। সোমবার ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব-৭ এর অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে তিনি নিহত হন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তার স্ত্রী শামসুন্নাহার বলেন, “আমার স্বামী দেশপ্রেমিক ছিলেন। আমি তার হত্যার বিচার চাই। এই সন্ত্রাস যেন বাংলাদেশে না থাকে।”

মেয়ের আহাজারি, “আমার আব্বুকে যারা মেরেছে, তাদেরও বিচার হওয়া উচিত।”

ছেলে মেহেদী বলেন, “বাবা আমাদের ভালোবাসতেন, আমাদের ভবিষ্যৎ কী হবে জানি না।”

মোতালেব হোসেন ১৯৯৫ সালে বিজিবিতে যোগ দেন এবং ২০২৪ সালের ২৬ এপ্রিল র‌্যাব-৭ এ যোগদান করেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় এবং চট্টগ্রামে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক