শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

কাপ-পিরিচ প্রতীকের এই গণমিছিলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে মেলান্দহ পৌর এলাকায়। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে মেলান্দহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

গণমিছিল উপলক্ষে পৌরউদ্যান ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মেলান্দহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। তারা হাতে কাপ-পিরিচ প্রতীকের প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে সিদ্দিকী শুভ’র প্রতি সমর্থন জানান।

সমাবেশে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, মেলান্দহ-মাদারগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। আপনারা গণমিছিলে অংশ নিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে মেলান্দহ-মাদারগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমার নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। তবে কেউ ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ এসব অপশক্তির জবাব দেবে।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়, যা গণমিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক