শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বিপুল ভোটের ব্যবধানে সুনামগঞ্জ ১আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের বিজয়

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খানকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনের ১৭৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট। ফলাফলে প্রায় তেহাত্তর হাজার ভোটের ব্যবধানে জয় পান কামরুল। ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৩টিতেই তিনি এগিয়ে ছিলেন।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক