শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’ র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ষ্টাফ রিপোর্টার : রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের পাঁচটি হলে একযোগে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলটি ঢাকা প্রবাসী বগুড়ার মানুষের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো: রবিউল হোসেন রবি’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কাহালু – নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সিটি এসবি’র ডি আই জি মীর আশরাফ আলী, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক রেজা, ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, কর্নেল (অব:) জগলুল আহসান ও ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি মি. আঞ্জুমান,পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: মনজুরুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ,জিসাস যুগ্ম সাধারন সম্পাদক মমিনুর রশীদ তালুকদার, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রামানিক, RAB এর এডিশনাল ডিজি ফারুক আহমেদ, ডিসি রমনা মাসুদ আলম, ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান তানভীর রেজা, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এস এম শফিউজ্জামান খোকন, সাবেক অতিরিক্ত সচিব শ্রী সুশান্ত কুমার প্রামাণিক,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খান মোহাম্মদ নাজমুস শোয়েব,নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল, ঢাকা ওয়াসার পরিচালক শাহেদা ইসলাম, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোঃ শামসুদ্দোহা, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মো: আলমগীর হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিনা মোছা: সেলিনা সুলতানা প্রমুখ, পিডিবির উপ-পরিচালক মোসাম্মাৎ সুলতানা রাজিয়া, বিজেএমসির ডিজিএম মোঃ শরিফুল কবির, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো: মমিনুর রশীদ শাইন ও এন টিভির নিউজ এডিটর এম এম আনিস।

দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদুর রহমান দিপু, সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব নাসরিন বেগম, সহ-সভাপতি সাবেক উপ-কর কমিশনার মো: মোকাররম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক