শিরোনাম :
ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সুনামগঞ্জে অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ,  সুনামগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে অবৈধ দখলদাররা দোকানপাঠ বসিয়ে দিব্যি ব্যবসা করে আসছেন। শহরের  ফুটপাত গুলো দুই দিক দিয়ে দখলের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, সেই সাথে দেখা দেয় প্রচন্ড যানজট। যার ফলে শহরের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন সময় বিভিন্ন সভা, সেমিনার ও মৌখিক ভাবে পৌর কর্তৃপক্ষ কে অনুরোধ করার পর ও কোন ব্যবস্থা গ্রহন করেন নি। আবার এই সব অবৈধ ফুটপাত দখলদার দের কাছ থেকেও একটি চক্র অবৈধ ভাবে চাদাঁ আদায় করত এমন অভিযোগ ও রয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে পৌরসভার মেয়রকে বাদ দিয়ে সরকার দেশের সকল পৌরসভায় প্রশাসক নিয়োগ করেন। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম। তিনি দায়িত্ব গ্রহণ করার পর পরই কিভাবে সুনামগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নাগরিকদের সেবার মান বৃদ্ধি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী হতে ট্রাফিক পয়েন্ট সহ অন্যান্য স্থান গুলোতে অবৈধ ফুটপাত দখলদার মুক্ত করতে অভিযান চালান। বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। বাকিদের আগামীকালের মধ্যেই নিজ নিজ স্হাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অন্যথায় অবৈধ দখলদার দের উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার দুপুর  বেলা এ অভিযানে  নেতৃত্ব দেন  সুনামগঞ্জ পৌরসভার  প্রশাসক ও  অতিরিক্ত  জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ  রেজাউল  করিম। আর ও  উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার  রৌশন আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম কয়েছ,পৌরসভার কনজার্ভেটিভ কর্মী  সহ পুলিশ প্রশাসনের সদস্য সহ পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক