শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ফতেপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মদ আটক

Reporter Name / ৩৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর এলাকায় হতে ভারতীয় একটি পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

গত রাত ৩টার দিকে ফতেপুর সীমান্তের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নেন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।

তিনি জানান, প্রতিদিনের মত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০/২-এস নিকট দিয়ে ২ জন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি। একপর্যায়ে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১টি বিদেশী পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অবৈধ অস্ত্র ও মদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। এটার সাথে জড়িতদের খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান আরো জানান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৫৩ বিজিবির সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সকল ধরণের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক