শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি আহম্মদ উল্লাহ ভূইয়া কিরন মহাসিং নদীর বাঁধের নিকট থেকে মাটি-বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় পুলিশ সুপার বরাবরে অভিযোগ গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তেঁতুলিয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, ৯ দিনেও সন্ধান মেলেনি

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক হাফেজিয়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও তাকে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা কারী বাহীনি উদ্ধার করতে পারিনি বলে দাবি করেছে ভুক্ত ভোগী পরিবার। মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা-মা প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. নুর আলম বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরঘাটা এলাকার কাঠমিস্ত্রী মো. নুর আলমের ছোট মেয়ে মোছা. উম্মে হাবিব (১৩) আঠারখাড়ি নুরানী হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাতায়াতের পথে আঠারখাড়ি এলাকার মো. ফয়জুল হকের ছেলে মো. বেলাল (১৯) বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এতে সাড়া না দেওয়ায় বেলাল ও তার সহযোগীরা তাকে অপহরণের হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২২ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে উম্মে হাবিব মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বেলাল, তার সহযোগী মো. সাদেকুল (৩০) ও মো. মজিবুল (৩০) জোরপূর্বক তাকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলটি দ্রুতগতিতে নসুরাপাড়া মসজিদের সামনে দিয়ে চলে যেতে দেখে পিছু নিলেও অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উম্মে হাবিবের কোনো সন্ধান পাননি। পরে নুর আলম অভিযুক্ত বেলালের বাবা মো. ফয়জুল হকের কাছে মেয়ের বিষয়ে জানতে গেলে তিনি ছেলে ও মেয়ের অবস্থান সম্পর্কে জানেন বলে দাবি করেন। পাশাপাশি বেলালের সঙ্গে মেয়ের বিয়ে দিলে তাকে ফিরিয়ে দেওয়া হবে বলে শর্ত দেন—এমন অভিযোগও করা হয়েছে। এতে রাজি না হওয়ায় নুর আলমকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অপহৃত ছাত্রীর বাবা মো. নুর আলম বলেন, “আমার মেয়েটা অবুঝ, নাবালিকা। তাকে জোর করে তুলে নিয়ে গেছে। আট দিন হয়ে গেল, এখনো আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। ওর মা না খেয়ে শুধু কাঁদছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়েকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

এদিকে ঘটনার আট দিন পার হলেও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সহপাঠীরা। তারা দ্রুত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লাইছুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host