শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত জাতীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ৫ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্বশীলদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার ২১শে আগস্ট বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় কুমিল্লা অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিমের সদস্য মো. আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ও নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর-সেক্রেটারিরা।

মাওলানা এটিএম মাসুম বলেন, কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বিভিন্ন কমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host