শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২০ আগস্ট রাত আনুমানিক ১ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host