শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী ফারুকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক এর বাবা ব্যবসায়ী কাজী সিরাজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৪ অক্টোবর মরহুমের কবর জিয়ারত, এতিম শিশুদের খাদ্য বিতরণসহ মনোহরপুর সোনালী জামে মসজিদ রোডের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করে অর্পণ সিরাজ ফাউন্ডেশন। বাদ আসর নগরীর কান্দিরপাড়, সোনালী জামে মসজিদ, মুন্সেফবাড়ি, রাজগঞ্জ, গর্জনখোলা, মৌলভীপাড়া, চকবাজার ও হযরতপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত কাজী সিরাজুল হক এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।

প্রসঙ্গত, কাজী সিরাজুল ইসলাম নগরীর স্টেডিয়াম মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ২০২০ সালের ১৪ অক্টোবর বার্ধক‌্যজ‌নিত কার‌ণে নগরীর মনোহরপুরের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। পরে ম‌নোহরপুর সোনালী জা‌মে মস‌জি‌দে প্রথম নমাজে জানাজা এবং নগরীর হযরত পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টমছমব্রীজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক