শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত‍্যাশী আনিসুল হকের প্রচারণা

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আনিসুল হকের পক্ষে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে লাউড়েরগর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ৫ নং বাদাঘাট ইউনিয়নের সদস‍্যসচিব নজরুল শিকদার।

লিফলেট বিতরণ শেষে লাউড়েরগর বাজারে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব‍্য দেন ইউনিয়ন বিএনপির সদস‍্য সচিব নজরুল শিকদার, সদস‍্য তাবারক মোল্লা, রইছ মিয়া, যুবদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: মো. জামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এখলাছুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান, ইউনিয়ন কৃষকদল সদস‍্য শুকুর মোল্লা, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক গোলাম শহীদ, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সদস‍্য সচিব নজরুল শাহ প্রমূখ।

তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মোতালিব উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ‍্যনগর)  সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

তারা বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।

তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে।

আগামী ১৮ অক্টোবর শনিবার ২ টায় তাহিরপুর উপজেলা খেলার মাঠে আনিসুল হকের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা ওইদিন লিফলেট বিতরণ ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্থানের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক