শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

মাদারগঞ্জে পরিবেশ সংরক্ষণে খরবকা বিলের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ২১১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খরবকায় বিলের পাড়ে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও এলজিইডি কার্যালয়ের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজিনা আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সাইফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল তোয়াহা, তরিকুল রহমান খালেক, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মঞ্জুরুল ইসলাম মুনা, উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নাদির শাহ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। খরবকায় বিলের পাড়ে এই গাছ লাগানো হলে শুধু সবুজায়নই নয়, বর্ষার সময় মাটি ক্ষয় রোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক