শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও পাড়কাটা বন্ধের দাবিতে যাদুকাটায় মানববন্ধন

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে মানববন্ধন করেছে লাউড়েরগড় গ্রামের অন্তত: ৫ শতাধিক মানুষ। তারা মিথ‍্যা মামলার হয়রানি থেকে বাঁচতে এই মানববন্ধন করেন। শুক্রবার বিকেল ৪টায় লাড়েরগড় এলাকায় যাদুকাটা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদার কর্তৃক অবৈধভাবে নদীর পাড় কেটে বালি লুট করে নিয়ে লাউড়েরগড় এলাকাবাসীর নামে গণহারে মিথ‍্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে এসব মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করতে হবে।

বক্তারা বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে কেউ নদীরপাড় কেটে নিতে পারবে না। স্থানীয় প্রশাসনকে ম‍্যানেজ করে প্রায় সময় দিনে ও রাতে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে গ্রামবাসীর উপর চাপিয়ে দেয় তারা। স্থানীয় মানুষজন এ ব‍্যাপারে বাধা দেওয়ার কারণে ইজারাদাররা ক্ষুদ্ধ হয়ে গণহারে মামলা করে স্থানীয়দের দমন করার চেষ্টা করছে। ইজারাদাররা একের পর এক মিথ‍্যা মামলা দিয়ে এলাকার নিরিহ মানুষকে হয়রানির করছে। এসব মিথ‍্যা মামলার হয়রানি থেকে বাঁচতে অসহায় এলাকাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও পাড়কাটা বন্ধের জোর দাবি সহ প্রভাষক,শিক্ষক এবং লাউড়েরগড় শাহিদাবাদ এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের নিরীহ ব্যবসায়ি আপন দুই ভাই ডালিম ও অলিম মিয়াকেও আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

লাউড়েরগড় গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব‍্য রাখেন স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য মোস্তফা মিয়া, এলাকাবাসী মরম আলী, শাহজাহান মিয়া, লোকমান মিয়া, হারুন মিয়া, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, খাজা মইন উদ্দিন, আব্দুর রহমান, ইঞ্জিল মিয়া, বাচ্চু মিয়া, হুমায়ূন মিয়া, শফিকুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, আবুবকর, নজরুল ইসলাম, রুস্তুম আলী, সুর আলম, সাবিকুল ইসলাম, নজির হোসেন প্রমূখ।

এ ব‍্যাপারে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে বাদ দেয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক