শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

হলুদিয়া সীমান্ত এলাকা হতে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার

Reporter Name / ২১১ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নে টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত হতে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে টহলদল হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযান পরিচারনা করার সময় সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের বালতী দেখতে পেয়ে সন্দেহজনকভাবে বালতীটি তল্লাশী করে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ০৩টি ককটেল ও ০২টি ডেমেজ খোসা নিশ্চিত হয়ে উক্ত স্থান হেফাজতে রাখে এবং ককটেল ও ডেমেজ খোসা শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক