শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ

Reporter Name / ১৬৬ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে মিলন আক্তার(৫৪) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির ২য় তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ির জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে যান। বিকালে ফোনে প্রতিবেশীরা তাকে জানান, তাদের বাসার দরজা খোলা,আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। তারা খোঁজ করে খাটের নিচে বেডসিট জড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি আরো জানান, কিছু স্বজনের সাথে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে একা পেয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক