শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. সাবা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী। শুক্রবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

নিহত সাবা আক্তার ওই এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজের ঘরে যায় সাবা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খাবার খেতে ডাকলেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন—সাবা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, স্কুলছাত্রী সাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক