শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

কুমিল্লায় সওজ কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তত : কুমিল্লায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সওজ বিভাগের মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের কয়েক মাসের বেতন-ভাতাদি না পাওয়ার সমস্যা নিরসনসহ বিভিন্ন দাবিতে রবিবার ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী কুমিল্লা সড়ক ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সওজ শ্রমিক ইউনিয়ন কুমিল্লার সভাপতি আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাহিদুল ইসলাম, আরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর আলম, দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বক্তারা বলেন, মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের মাসিক ভিত্তিতে বেতন প্রদান, প্রথম যোগদানের তারিখ হতে পেনশন নীতিমালা চূড়ান্তকরণ, কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক রাজস্বখাতে আনয়ন, ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ীকরণ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানসহ অন্যান্য দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের দাবি তুলে ধরেন। এ সময় তারা দাবির স্বপক্ষে প্লেকার্ড উঁচিয়ে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক