শিরোনাম :
জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বোদায় ছাত্রদলের উদ্যোগে আন্ত:শ্রেনী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৩৪৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ানুরাগী মনোভাব গড়ে তোলা, বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নত করা ও শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা এবং প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আন্ত:শ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ২১ অক্টোবর পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন এই আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, ‘মেধা বিকাশ ও সুস্থ জীবনধারায় চলতে খেলাধুলার বিকল্প নেই, এজন্য প্রতিটি শিক্ষার্থীর মাঝে ক্রীড়ানুরাগী মনোভাব গড়ে তোলা জরুরী’।

এ সময় বোদা পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমনের সভাপতিত্বে পাথরাজ সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক নিয়ামুল হাবীব প্রধান, শরিরচর্চা শিক্ষক প্রদীপ কুমার সরকার, ছাত্রনেতা আবু সাঈদ সহ কলেজ শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক