শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ থমথমে পরিবেশ গ্রেফতার ৬

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজার এলাকায় বনগাঁও ও লুভিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লুভিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (যিনি স্থানীয়ভাবে চোরাকারবারী হিসেবে পরিচিত) ও বনগাঁও গ্রামের জগম্বর আলীর ছেলে ফজলুল করিমের মধ্যে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফজলুল করিম তার পাওনা ৫ লাখ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বনগাঁও ও লুভিয়া গ্রামের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দফায় দফায় প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বনগাঁও গ্রামের মানিক মিয়া এবং লুভিয়া গ্রামের দিলোয়ার হোসেন ও মুক্তার হোসেনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একটি পক্ষ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় এবং ডিজেল ঢেলে ব্রীজের ওপর আগুন লাগিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে।

এ ঘটনায় আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে শুক্রবার সকালে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আটক ৬ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে একই দিন দুপুরে আদালতে সোপর্দ করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক