শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় “পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ লা নভেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সামাজিক ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

সেমিনারে সভাপতিত্ব করেন ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান পৃষ্ঠপোষক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

এছাড়া আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, সাবেক ডিন ও ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বক্তারা বলেন, তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও অর্থনৈতিক পুনর্গঠনের যে ভাবনা তুলে ধরা হয়েছে, তা একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের রূপরেখা হিসেবে কাজ করবে। সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক