শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

জামালগঞ্জ বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারের লক্ষ্যে শীর্ষক- মাঠ সেমিনার

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সুরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি : আগামীর বাংলাদেশ বিনির্মানে ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,ছাত্র- ছাত্রী, মৎসজীবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার ভাবনা ও প্রচারের লক্ষ্যে শীর্ষক- মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী বাজারে এই শীর্ষক- মাঠ- সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক রইস আলী তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ ( জামালগঞ্জ, ধর্মপাশা,তাহিরপুর, মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজীর।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শাহিনুর রহমান শাহিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদআলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান জুনায়েদ, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, সেলিম জায়গীরদার, মদরিছ মিয়া, মবসুর আলী, সমাজ সেবক হুসাইন আহমেদ বিপ্লব, আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সালমা নজীর বলেন, আমাদের হাওরের বেড়িবাঁধ নিয়ে অনেক কথা হয়। হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম হয়।

এই বাঁধ নির্মাণ কাজ সুষ্ঠু ভাবে করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই বেড়িবাঁধ সুষ্ঠু ভাবে করা হবে, প্রকৃত কৃষকদেরকে পিআইসির দায়িত্ব দেওয়া হবে।

যাতে করে যথাসময়ে কৃষকেরা তাদের ধান কেটে ঘরে তুলতে পারেন।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় নারীদের ফ্যামিলি কার্ড প্রদানের কথা বলেছেন। ফ্যামেলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পন্য সামগ্রি কিনতে পারবেন।

তিনি আরও বলেন, ‘ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কোনো দল থাকতে পারেনা।

দুর্নীতিবাজরা মানুষকে শোষণ করে। তারেক রহমান বলেছেন, আমাদের দলে কোনো দুর্নীতি থাকবে না,চাঁদাবাজ থাকবেনা। দখলদার থাকবেনা।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা গোষ্ঠী চাচ্ছে যে নির্বাচন পিছিয়ে দিতে। কিন্তু, নির্বাচন পিছিয়ে দিলে এই দেশে অরাজকতা সৃষ্টি হবে,আইনের শাসন প্রতিষ্ঠা হবেনা।এইজন্য আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক