শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

মাভাবিপ্রবি রসায়ন বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৪তম (সিলিকন) ব্যাচ

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের ১১তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ১৪তম (সিলিকন) ব্যাচ।

শনিবার ৮ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রসায়ন বিভাগের ১৩তম (অ্যালুমিনিয়াম) ও ১৪তম (সিলিকন) ব্যাচ। নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে ড্র হলে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ১৪তম ব্যাচ ৩–১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

খেলা দেখতে উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যানসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। পুরো ম্যাচ জুড়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চকর মুহূর্ত।

ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন ১৪তম ব্যাচের আতিকুর রহমান আতিক। বিজয়ী দলের অধিনায়ক নুরুন্নবী রিদয় ও সহখেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। এদিকে সেরা আয়োজকের পুরস্কার লাভ করেন ১১তম ব্যাচের এ.কে. কাশেম।

নিজের পারফরম্যান্স নিয়ে আতিকুর রহমান আতিক বলেন, “আজকের এই জয়টা শুধু আমাদের দলের নয়, পুরো রসায়ন বিভাগের। ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে—১৩তম ব্যাচও দারুণ খেলেছে। শেষ পর্যন্ত আমরা ট্রাইব্রেকারে জিততে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের।”

ফাইনাল ম্যাচ উপলক্ষে রাতে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে খাসি ভোজের আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানে আনন্দের নতুন মাত্রা যোগ করে। চ্যাম্পিয়ন ১৪তম ব্যাচের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে ছিল উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক