শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

লাকসাম-মনোহরগঞ্জে চাঁদাবাজদের ঠাঁই হবে না : আবুল কালাম 

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, বিএনপি আমাকে লাকসাম-মনোহরগঞ্জের মানুষের সেবক হিসেবে মনোনীত করেছে। আমি এই দুই উপজেলার মানুষের অতন্দ্র প্রহরী হয়ে থাকতে এসেছি। আমি জয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। কোনো টেন্ডারবাজ, কোনো দখলদার থাকবে না।

বুধবার ১২ নভেম্বর সন্ধ্যায় লাকসামের নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, অতীতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের লোকদের চাঁদাবাজি, দখলদারিত্বে অতিষ্ঠ ছিল এই দুই উপজেলার মানুষ। লাকসাম ও মনোহরগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয়। শান্তিপ্রিয় এসব মানুষদের দীর্ঘ দেড় যুগ ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনঠাসা করে রেখেছিল। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। এই দুই উপজেলায় আমি শান্তির বীজ ছিটিয়ে দিবো। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মনোনয়ন ঘোষণার পর কিছু দুষ্কৃতকারী এই জনপদে ভয়ের সংস্কৃতি চালু করতে চাইছে। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই- লাকসাম-মনোহরগঞ্জের মানুষেরা ঐক্যবদ্ধ। এখানে প্রতিটি মানুষ নিরাপদ। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করলে লাকসাম-মনোহরগঞ্জের মানুষ তাদের ছাড় দিবে না।

আবুল কালাম আরও বলেন, রাজনৈতি থেকে আমার নেওয়ার কিছু নেই, আমি দিতে এসেছি। এই দুই উপজেলাকে নিয়ে আমার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমি জয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জকে উন্নয়নের রোল মডেল বানাবো ইনশাআল্লাহ। সেজন্য এ আসনের মানুষদের কাছে অনুরোধ – আমাকে আপনাদের সেবক হিসেবে গ্রহণ করুন। আপনাদের সুখেদুখে আমাকে পাশে পাবেন সবসময়। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ লাকসাম-মনোহরগঞ্জ গড়ব ইনশাআল্লাহ।

জামায়াতকে বিশ্বাস করতে নেই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটা দল নিজেদের ইসলামী দল বলে প্রচার করছে। তারা ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারা তাদের বিষয়ে সতর্ক থাকবেন। এই দলটি ইসলামের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা ইসলাম নয়,মূলত ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের থেকে দূরে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক