শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সমর্থন জানিয়ে কালামকে সহযোগিতার আশ্বাস দোলার

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।

শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে দুজনকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা।

এর আগে গত রবিবার ৯ নভেম্বর দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়। এতে মনোনয়ন প্রত্যাশী দোলাসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিএনপি। ওই ঘটনার পর লাকসাম-মনোহরগঞ্জে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে।

এ বিষয়ে হামলায় আহত বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাবো।

মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজকে আমাদের দুজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন। সেই দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনেছেন। আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক