শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে এবং আজ বুধবার ২৮ জানুয়ারি সকালে এই অভিযানগুলো পরিচালিত হয় গোয়ালগাঁওয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন গোয়ালগাঁও এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়,পৃথক আরেকটি অভিযানে আজ বুধবার সকালে কোতয়ালী মডেল থানাধীন দুর্গাপুর উত্তর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব।

উক্ত অভিযানে মোঃ আব্দুর রহমান রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রনি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‍্যাব-১১ আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক