মোঃ জহিরুল ইসলাম : সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ সাভার উপজেলার নিউ জিনভীয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক ও দৈনিক মানবজমিনের রিপোর্টার সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদি রানা শহীদ, আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাভার উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রানা।