শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ভাঙারি দোকানে উদ্ধার হওয়া মর্টারশেল নিরাপদে নিষ্ক্রিয় 

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলা তেঁতুলিয়ায় উপজেলা ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

রবিবার ৮ মার্চ দুপুরে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় নিরাপদ স্থানে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মর্টার শেলটি সীমান্তবর্তী লোকালয় থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে।

এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচণ্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার জিনিস মনে করে একটি ভারী বস্তু কিনেছিলেন। পরে বস্তুটি সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি পুলিশকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক