নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের বোদা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ৮ মার্চ বিকেলে উপজেলা পরিষদ হল রুমে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান সিরাজ, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ, হাসিনুর রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জনি, সোহেল রানা, মানবাধিকার কর্মী রাসেল ও সাংবাদিক নজরুল ইসলাম। সভায় হুমায়ুন কবির কে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বোদা উপজেলা আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়। দিলরেজা ফেরদৌস চিন্ময়কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।