শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন

শহরে চুরের উপদ্রব বৃদ্ধি, জনমনে উদ্বেগ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেসার্স হক ফার্মেসি ও মেসার্স পপুলার ইলেক্ট্রনিক্সে এ চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে পরিকল্পিত বা প্রতিহিংসামূলক ঘটনা বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ২০ মে সদর মডেল থানার সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতেও চুরির ঘটনা ঘটে। গত মাসে দুই দফা চুরি হয়। তবে ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

হক ফার্মেসি কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে সবাই চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ছাদের টিন খুলে ঘরের সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সিসি ক্যামেরা, আইপিএসসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। একই সময়ে পাশের মেসার্স পপুলার ইলেক্ট্রনিক্স থেকেও বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য চুরি করা হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ২০ মে থেকে এ পর্যন্ত শহরে অন্তত পাঁচটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে একটি পাঠাগার, সবজি বাজারের রাজু মিয়ার চালের দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এসব ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

হক ফার্মেসির ম্যানেজার রূপক তালুকদার বলেন, রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি দোকানে চুরি হয়েছে। পরে পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ফার্মেসির স্বত্বাধিকারী তাহমিদ হক ফায়েদ বলেন, কয়েকদিন আগে আগুনের ঘটনা ঘটেছে। এখন দোকান খুলতেই চুরির ঘটনা ঘটল। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন মেসার্স পপুলার ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী পারভেজ আহমেদ।

এ বিষয়ে জানতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা চুর ধরে বিজ্ঞ আদালতে প্রেরণ করি কিন্তু আদালত জামিন দিয়ে দেন। তাই চুর জামিনে বেড়িয়ে এসে আবার চুরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host