সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ৬ জুলাই বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— অনন্তপুর গ্রামের মৃত আলী মাহমুদের ছেলে নুরুল আমীন (৬০), তাঁর সহধর্মিণী ফাতেমা বেগম (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ শাহ (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অনন্তপুর গ্রামে নিজেদের একটি টং দোকানে কাজ করছিলেন পরিবারের সদস্যরা। এ সময় ঘরের ভেতরে থাকা একটি খোলা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন একজন। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে পরিবারের অন্য দুই সদস্যও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

টং দোকানের ভেতরেই তিনজন সংজ্ঞাহীন হয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকে মৃত ঘোষণা করেন। একসাথে একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host