পঞ্চগড়ে রিইব’র আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Reporter Name
Update :
সোমবার, ৬ জুলাই, ২০২৬
Share
পঞ্চগড়ে রিইব’র আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এডভানসিংল একাউন্টিবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্যা রাইট টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে আয়োজিত ওই এ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। তথ্য অধিকার আিন বাস্তবায়ন গ্রুপের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রিইব'র সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। এ্যাডভোকেসি সভায় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই গ্রুপের...
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এডভানসিংল একাউন্টিবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্যা রাইট টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব।
সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে আয়োজিত ওই এ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। তথ্য অধিকার আিন বাস্তবায়ন গ্রুপের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রিইব’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।
এ্যাডভোকেসি সভায় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।