শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এঁর মাদক বিরোধী অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর ৯ জুলাই বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে আব্দুল গফুর (৫০), পিতা- মৃত আব্দুর শুকুর, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং-সিপাহীরপাড়া (সিপাহীর বাজার সংলগ্ন), ওয়ার্ড নং- ৫, ইউপি ৬ নং বড় মহেশখালী, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার। ২/ শাকের উল্লাহ ওরফে শাকের (২৬), পিতা- মোঃ আব্দুল জব্বার, মাতা- মোছাঃ হাসিনা বেগম, সাং- বড়খোলা (আব্দুল জব্বারের বাড়ী), ওয়ার্ড নং-০৪, ইউপি ০৯ নং ছোট মহেশখালী, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজারকে ৫,১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অতঃপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930