শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দলিল ও রায় থাকার পরও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার হচ্ছে না

Reporter Name / ৪২৩ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

সাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে  ৫০ শতাংশ জমির দলিল ও রায় থাকার পরও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার হচ্ছে না। উদ্ধারের চেষ্টায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ‌করেও তার কোন সঠিক সমাধান মেলেনি।

বাদী হাবিবুর রহমান শেখ , পিতা মৃত হাসেম শেখ, গ্রাম – লাখোহাটি, বারাকপুর , দিঘলিয়া,খুলনা। উপজেলার লাখোহাটি মৌজায় আর এস খতিয়ান-৩৯৪৬. ১৫৭৫.১৫৭৫.২৫৪৫.৫৯৩, কয়েকটি দাগের দাগ নং- ১০৩৫৮. ১০৩৬৬.১৩৩৪৪,১০৩৬৮ বিভিন্ন সময়ে সর্ব মোট ২০২ শতাংশ জমি খরিদ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ ভোগদখল করছিলেন।

বাদি হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৫ সাল থেকে ভূমিদস্যুরা আমার মালিকানা জমির উপর নজর দেয়। আমি আমার জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সহ- তৎকালীন সরকারের রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হই, ভুমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় ও তৎকালীন সরকারের মদদ পুষ্ট হওয়ায় আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হই। আমি মহামান্য আদালতে মামলা দায়ের করি। আদালতের রায় আমার পক্ষে আসে। ভুমি দস্যুরা আপিল বিভাগের শরনাপন্ন হলে সেই রায় ও আমার পক্ষে আসে।

বিবাদী একই এলাকার মৃত্যু আলতাব ফারাজির ৫ ছেলে- তায়েব ফারাজি, আজিবর ফারাজি, কুদ্দুস ফারাজি, মুজিবুর ফারাজি। তারা বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে, উপজেলা প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে ২০২২ সালে হাবিবুর রহমান শেখ এর ঘেরের মধ্যে দিয়ে বেড়িবাঁধ দিয়ে ৫০ শতাংশ জায়গা জমি দখল করে নেয় ।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, তৎকালীন সরকারের রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার ক্রয়কৃত জমি ভূমিদস্যুরা আমার জমি দখল করে ক্ষান্ত হননি- আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে।

আমি আমার ক্রয়কৃত জমি উদ্ধার সহ- ন্যায় বিচার ও ভোগদখল করতে পারি সে জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক