সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

খাদেমুল ইসলাম : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৪ আগস্ট বিকেলে তেঁতুলিয়া কৃষি অফিসে সামনে এ সব বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন করা হয়।

তেঁতুলিয়ায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার, জৈব সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে।

একই সাথে তেঁতুলিয়া উপজেলায় সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তেঁতুলিয়া উপজেলার ৭৩টি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ২ শত গাছের চারা বৃক্ষ রোপন উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ টি করে বিভিন্ন জাতের গাছের চারা, ৯০ কেজি করে জৈব সার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে আজ বুধবার সকালে তেঁতুলিয়া বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে বলে তেতুলিয়া কৃষি অফিসার শাবরিনা আফরিন এসব তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host