মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব, মাদক নির্মূল, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন। তিনি মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করবে বলে জানান।
আজ মঙ্গলবার(০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:) বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্র জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মিট দ্য প্রেস সভায় অংশগ্রহণ করেন। আয়োজিত সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে এবং সেবা প্রত্যাশী সম্মানিত নাগরিকগণ যেন নির্বিঘ্নে পুলিশী সেবা নিতে পারেন সেজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),
এ সময় বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ইসরাইল হোসেন বাবু প্রমুখ। এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।