সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জে ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

‎মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি কালো রঙের কার সহ মাদক কারবারিকে গ্রেফতার

করা হয়েছে।

রবিবার ২৩ আগস্ট সকাল ৭টা ৫০ মিনিটের দিকে শান্তিগঞ্জ থানাধীন সদরপুর ব্রীজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মনিতা সিনহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জের সদরপুর ব্রীজের সামনের এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ জাবেদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার জয়কলস ইউপির জামলাবাজ গ্রামের মরহুম কাদির মিয়ার ছেলে।

এ সময় তার কাছ থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

‎‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাবেদ মিয়ার পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসেম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। আজ সকাল পৌনে ৮ টায় ৪০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host