শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে  শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন হবে আগামীকাল শুক্রবার। কুমিল্লা টাউন হল ময়দানে মেলাটি চলবে প্রতিদিন সাড়ে ৩ টা থেকে রাত আটটা পর্যন্ত।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ এর মাধ্যমে সেটি জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতি তো করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিগণ উপস্থিত থাকবেন।
মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী দিনে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ নেয়ামত উল্লাহ ভূইয়া। ওই অনুষ্ঠানে ও সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

মেলায় ঢাকার ৭৪ টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০ টি সরকারী প্রতিষ্ঠাণ ও ১০ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪ টি প্রতিষ্ঠান অংশ নিবে। এ লক্ষ্যে টাউনহল মাঠে ১০০ টি স্টল স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, প্রসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক