শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লার ইফতারি বাজারে ভেজালের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা নগরীর বিভিন্ন ইফতারি বাজারে তদারকি অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,। তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং মানহীন পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রবিবার ৮ মার্চ বিকেলে নগরীর বাদুরতলা, কান্দিরপাড় ও লাকসাম রোড এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানের সময় ইফতারি সামগ্রী খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এসময় বাদুরতলা ও লাকসাম রোড এলাকার কয়েকটি দোকানে খোলা অবস্থায় ইফতারি সামগ্রী প্রদর্শন করা এবং খাবারের জন্য অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করে পেঁয়াজু, বেগুনি, চপসহ বিভিন্ন ভাজাপোড়া তৈরি করা প্রমান পাওয়া যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনাস্থলেই বিশেষ কিটের মাধ্যমে ওই তেল পরীক্ষা করা হলে তা ব্যবহারের অনুপযুক্ত বলে প্রমাণিত হয়।

এ অভিযোগে রুচি বিলাস, নারায়ণগঞ্জ সুইট মিট, রেস্টুরেন্ট এবং এম.এন হোটেল—এই তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মানহীন পোড়া তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা সচেতনতা বাড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. সাকিব এবং জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক