আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহতাব হোসেন উপজেলা ইসলামী আন্দোলনের একজন সমর্থক।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, বালিয়াতলী চরকগাছিয়া আরপাঙ্সাসিয়া সড়কে সোনারদিয়া বাজারে ঘর নির্মাণ করিয়া ২৫ বছর যাবৎ ব্যবসা-বাণিজ্য করিয়া পরিবারবর্গের ভরণ-পোষণসহ জীবিকা নির্বাহ করে আসতেছেন। বর্তমানে ঘরটি পূর্ণ নির্মাণ প্রয়োজন হওয়ায়, ঘরটি নির্মাণ করতে গেলে অভিযুক্ত শানু চৌকিদার,পিতা-গজালিন চৌকিদার, রফিক চৌকিদার, পিতা-শানু চৌকিদার সহ দলবল নিয়ে গায়ের জোরে, জোর পূর্বক, অবৈধ ও অন্যায়ভাবে আমাকে বাধা দেয় এবং ঘরের আংশিক অংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে।
এ বিষয়ে অভিযুক্ত শানু চৌকিদার অভিযোগ অস্বীকার করে বলেন,এ জমি আমাদের তাই কাজ করছি!
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।