শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছে।

রবিবার সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। নিহত আব্দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামের কালু হাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আব্দুল কাদের সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পার হওয়ার সময় তার পড়নের লুঙ্গিতে প্যাঁচ লাগলে তিনি রাস্তায় পড়ে যান এবং এ সময় একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোশ্যে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। ‎ স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক