শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।

রবিবার ১৫ সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মহাসড়কের দুই পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

উপজেলা প্রশাসন জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় আগে থেকেই যানজট কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরার সুযোগ করে দিতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক